hi friends, you are invited
FUN
প্রেমিকা না থাকার কিছু সুবিধা আপনার কোনও প্রেমিকা নেই। কিন্তু বন্ধুর প্রেমিকা দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন। কিন্তু, আপনি হয়ত জানেন না প্রেমিকা না থাকার কত সুবিধা রয়েছে। এক নজরে সেটাই দেখে নিন। নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনও প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যাগ নিলেন, আর চলে গেলেন। কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে। এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে। লাখো সুন্দরীর ভিড়ে একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনও অপরাধবোধ কাজ করবে না। যার সঙ্গে ফ্লার্ট করবেন সেও খারাপ ভাববে না। আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে। একা থাকুন, পাতলা থাকুন ব্রিটেনে এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায় তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়। ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে। একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না। অফুরন্ত সময় যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞাসা কর...
মন্তব্যসমূহ