FUN

প্রেমিকা না থাকার কিছু সুবিধা

আপনার কোনও প্রেমিকা নেই। কিন্তু বন্ধুর প্রেমিকা দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন। কিন্তু, আপনি হয়ত জানেন না প্রেমিকা না থাকার কত সুবিধা রয়েছে। এক নজরে সেটাই দেখে নিন।

নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া

পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনও প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যাগ নিলেন, আর চলে গেলেন। কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে। এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে।

লাখো সুন্দরীর ভিড়ে

একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনও অপরাধবোধ কাজ করবে না। যার সঙ্গে ফ্লার্ট করবেন সেও খারাপ ভাববে না। আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে।

একা থাকুন, পাতলা থাকুন

ব্রিটেনে এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায় তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়। ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে। একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না।

অফুরন্ত সময়

যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞাসা করে দেখতে পারেন তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পায়। একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’। আর একা থাকলে নিজের ইচ্ছা মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়।

আরামের ঘুম

অনেকেই জানিয়েছেন, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়। ফলে, ঘুম খুব কম হয়। আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্তে ঘুম।

বিচ্ছেদের কষ্ট নেই

আমেরিকার প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়। আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও ডিভোর্স পান না। এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে। আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে।

বন্ধু যখন শত্রু

যারা একা থাকেন, তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন। সময়ের কোনও বাঁধা-ধরা থাকে না। আর যাদের প্রেমিকা আছে তাদের জিজ্ঞাসা করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না। অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা করুন, আড্ডা দিন, কোথাও ঘুরতে চলে যান।

যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেই

প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে। আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়। তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালান্স বা খরচ করুন আপনার ইচ্ছা মতো
PLEASE, cut the gingla first
for more fun, keep on touch
symbol of SONARBANGLA
    we are optimist but preparation is like that





NATIONAL FISH

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ENGLISH LEARNING

ISLAMIC CULTURE