KALIGONJ EXPRESS
গাজীপুরের কালীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষককে পিটিয়েছে বখাটেরা। আহত ওই শিক্ষককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রায় তিন ঘন্টা কালীগঞ্জ-কাপাসিয়া সড়ক অবরোধ ও মানববন্ধন করে। আহতের নাম জায়েদ মোল্লা। তিনি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক। শিক্ষার্থী ও এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর মডেল হাই স্কুলের ছাত্রীদের উত্যাক্ত করে আসছিল স্থানীয় আলামিন মোড়ল, সাইফুল ইসলাম দর্জি, নাহিদ দর্জি, মুন্না ভুইয়া, বিপুল, শামীমসহ কয়েক বখাটে যুবক। ওই স্কুলের শিক্ষকরা এর প্রতিবাদ করলে যুবকরা শিক্ষকদের উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে বুধবার দিবাগত রাতে প্রধান শিক্ষকের বাড়ি যাওয়ার পথে স্কুলের সহকারী শিক্ষক জায়েদ মোল্লাকে বক্তারপুর উত্তরপাড়া কালভার্ট এলাকায় বেধড়ক পেটায় ওই বখাটেরা। আহত শিক্ষকের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে যুবকরা শিক্ষককে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত শিক্ষককে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘ...